1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিজ ঘরে বিদ্যুৎ তারে স্পৃষ্টে ৪ বছরের শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

নিজ ঘরে বিদ্যুৎ তারে স্পৃষ্টে ৪ বছরের শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৪৫ বার

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার মনোহরগঞ্জে নিজ ঘরে বিদ্যুৎ তারে স্পৃষ্টে হয়ে বাইজিদ রহমান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নিহত শিশুটি ধিকচাঁন্দা গ্রামের সৌদি প্রবাসী জাকির হোসেন সুমনের ছেলে ও ঝলম উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মীর হোসেন রুবেলের ভাতিজা।
২১ মে শুক্রবার সকালে উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের ধিকচাঁন্দা গ্রামের প্রবাসী নিজ ঘরে এ দূর্ঘটনাটি ঘটছে।
জানা যায়,উপজেলার ধিকচাঁন্দাগ্রামের প্রবাসী জাকির হোসেন সুমনের নিজ ঘরে শুক্রবার সকালে খেলাধুলা করছিল শিশু বাইজিত। পরিবারের অজান্তে ঘরে থাকা বিদ্যুৎ সঙ্গে মাল্টিপ্লাগ টেবিলে পড়েছিল। এসময় শিশু বাইজিদ রহমান ওই মাল্টিপ্লাগে স্পষ্ট করলে তারের সঙ্গেই জড়িয়ে পড়েন। পরিবারের স্বজনরা এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে শিশুটি উদ্ধার করে হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইউনিয়ের চেয়ারম্যান ইকবাল হেসেন বলেন, আজ সকালে ওই এলাকায় থেকে কয়েজন ও নিহত পরিবারের স্বজনরা ফোন করে জানিয়েছে ঘরে বিদ্যুৎ তারে স্পৃষ্টে হয়ে শিশুটি মারা যায়।
নিহত বাইজিতের চাচা মীর হোসেন রুবেল বলেন, নিজ ঘরে টেবিলে থাকা মাল্টিপ্লাগে স্পষ্ট করে মাটিতে পড়ে যায় শিশু বাইজিদ রহমান পরে হাসাপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net