1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্যাতিতার আত্মহত্যার চেষ্টা, ধর্ষণের শিকার স্কুল ছাত্রী, অভিযুক্ত ইউপি সদস্য - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

নির্যাতিতার আত্মহত্যার চেষ্টা, ধর্ষণের শিকার স্কুল ছাত্রী, অভিযুক্ত ইউপি সদস্য

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ২৩৮ বার

বাগেরহাট জেলার, চিতলমারীতে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। রবিবার (২ মে) সকাল সাড়ে ১০ টায় নিজ বাড়িতে ওই মেয়েটি ধর্ষণের শিকার হয়। ঘটনার পর ছাত্রীটি ঘরের আড়ায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের আলামত জব্দ ও ধর্ষণের শিকার মেয়েটিকে হেফাজতে নিয়েছেন। পুলিশের একাধিক টিম অভিযুক্ত ইউনিয়ন পরিষদের সদস্য ননী গোপাল বিশ্বাস (৪৫) কে ধরতে মাঠে নেমেছেন। ইউপি সদস্য ননী গোপাল বিশ্বাস পাঁচপাড়া গ্রামের রণজিৎ বিশ্বাসের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

নির্যাতনের শিকার ছাত্রীটির বাবা বলেন, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য ননী গোপাল বিশ্বাস আমাদের বাড়িতে আসেন। এ সময় তিনি করোনা কালিন সাহায্য দেওয়ার কথা বলে আমার কাছে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও মোবাইল নাম্বার চান। এ গুলো দিলে তিনি নিয়ে চলে যান। এরপর আমি ও আমার স্ত্রী ব্যবসার কাজে চিতলমারী সদর বাজারে যাই। ঘন্টা খানেক পরে বাড়ি ফিরে আমার স্ত্রী দেখে ঘরের আড়ায় ওড়না দিয়ে আমার মেয়ে আত্মহত্যার চেষ্টা চালাচ্ছে। তখন তাকে জিজ্ঞাসা করলে সে জানায় আমরা বাড়িতে না থাকার সুযোগে ননী গোপাল বিশ্বাস ফিরে এসে আমার মেয়েকে জোর পূর্বক ধর্ষণ করে।

এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ ইকরাম হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের আলামত জব্দ ও নির্যাতনের শিকার মেয়েটিকে হেফাজতে নিয়েছি। পুলিশের একাধিক টিম অভিযুক্ত ননী গোপাল বিশ্বাসকে ধরতে মাঠে নেমেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net