ঢাকা   ০৪:৫১:২০ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

নেত্রকোণার পূর্বধলায় মাদকসম্রাট এরশাদের বিরুদ্ধে অভিযোগ

মুহা. জহিরুল ইসলাম অসীম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৪৮১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নেত্রকোণার পুর্বধলায় একাধিক মাদক মামলার আসামি এরশাদ মিয়া (৩২) ও তার স্ত্রী বিথী আক্তারের (২৯) বিরুদ্ধে অভিযোগ করেছে এলাকাবাসী। মাদক ব্যবসায় অতিষ্ট হয়ে এর প্রতিকার চেয়ে আজ রবিবার (৩০ মে) পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করা হয় ।

মাদক সম্রাট এরশাদ মিয়া উপজেলার খলিশাউড় ইউনিয়নের মনারকান্দা গ্রামের মৃত ইউনূস আলীর ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, এরশাদ-বিথী দম্পতি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মদ, গাঁজা ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে তার নিজ বাড়িতে বিক্রি করছেন। বাড়ির পাশে প্রতিদিনই মাদবসেবীদের আড্ডা বসে। স্কুল কলেজের ছাত্ররা মাদক সেবনে আসক্ত হয়ে পড়ছে। ঢাকা এবং নেত্রকোণার পুলিশ মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করলেও থামছে না এদের মাদক ব্যবসার কারবারি। কদিন পরেই জামিনে বেরিয়ে এসেই যুব সমাজের হাতে এরা তুলে দিচ্ছে মাদকদ্রব্য।

উল্লেখ্য, আসামিদ্বয়ের বিরুদ্ধে ঢাকা খিঁলগাও থানায় দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের মাধ্যমে মেট্রোপলিটন পুলিশ অবৈধ মাদকসহ তাকে গ্রেফতার করে। মামলাটি ডিএমপি ইউনিট খিঁলগাও থানার এফআইআর নং ৭২/২২৪, ডিএমপি ইউনিট খিঁলগাও থানার এফআইআর নং ১০/১০ ও গত ৩ ফেব্রুয়ারি পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬/১ ১৯(ক)/৪১ মামলা হয়। মামলা নং ০৮।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি