1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুত্র বধূর পরকিয়া, শাশুড়ি খুন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত

পুত্র বধূর পরকিয়া, শাশুড়ি খুন

মোস্তাফিজার বাবলু, রংপুর ব্যুরো প্রধান:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৬০৬ বার

রংপুরের পীরগঞ্জে পুত্রবধূর সাথে পরকীয়ায় বাধা দেওয়ায় নিজের স্ত্রীকে খুন করার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেষ চন্দ্র মামলার উদ্ধৃতি দিয়ে জানান, কফিল উদ্দিন (৬১) এবং পোশাগী বেগম (৪০) বছর ধরে স্বামী-স্ত্রী। তাদের বড় ছেলে বহুরুল ইসলাম (৩৫) স্ত্রীকে রেখে দীর্ঘদিন ঢাকায় থেকে রিকশা চালান। এই সুযোগে বহুরুলের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে কফিল।

গত ২৭ মে নিজের স্বামীকে পুত্রবধূর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান পোশাগী বেগম। ঘটনাক্রমে অভিযুক্ত কফিল পোশাগী বেগমকে মারধর করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। পুলিশ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় নিহত পোশাগী বেগমের ছোট ভাই মীর মোশারফ হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় কফিল উদ্দিনকে দুপুরে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net