শৈশব আমিরি, সাংস্কৃতিক সংবাদদাতা :
গাজীপুর টঙ্গীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শহীদ আহ্সান উল্লাহ মাস্টার ফাউন্ডেশন এর উদ্যোগে
ঈদ উপহার বিতরন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,জনাব আলহজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল ,এমপি
মাননীয় প্রতিমন্ত্রী ,যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
‘সবার জন্য ঈদ আনন্দ ‘ এই স্লোগানকে সামনে রেখে গরীব দুস্থ ও প্রতিবন্ধী মানুষদের কে ঈদ উপহার হাতে তুলে দেন মাননীয় মন্ত্রী। ঈদ উপহার হাতে পেয়ে সবাই খুব খুশি হোন।অনেক কেই বলতে শুনা যায় ,আমাদের এমপি সাহেব আমাদের প্রাণের মানুষ,আমাদের গরীব দুঃখীর ভালবাসার মানুষ।আল্লাহ তার নেক হায়াত দান করুন,আমিন। উপস্থিত সবার হাসি মুখ বলে দেয়, মানুষ মানুষের জন্য। আয়োজনে আরো উপস্থিত ছিলেন মোঃ সালাউদ্দিন পরিচালক মেঘনা টেক্সটাইল। মোঃ এম নাহিদ খান (মামুন )চেয়ারম্যান মেঘনা টেক্সটাইল।
মোঃ নুরুল ইসলাম এম.ডি মেঘনা টেক্সটাইল। মোঃ মিজানুর রহমান
নির্বাহী পরিচালক,মেঘনা টেক্সটাইল। মোঃ কাউসার সরকার।এবং আরো মাননীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।