1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধান শিক্ষকের আক্রোশের শিকার দুই শিক্ষক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

প্রধান শিক্ষকের আক্রোশের শিকার দুই শিক্ষক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩৭৮ বার

নিজস্ব প্রতিবেদক: ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করে গত দুই মাস বেতন ভাতা বন্ধ করে রেখেছেন হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ উদ্দিন।

কিশোরগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা এবং হোসেনপুর উপজেলা কর্মকর্তার লিখিত আদেশ থাকা সত্ত্বেও ব্যক্তিগত আক্রশের কারণে দুইমাস ধরে দুইজন শিক্ষক বেতন ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে মঙ্গলবার (১৮ মে) জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার মাকসুদা বলেন, ‘আমি তাদের বেতন ভাতা দেয়ার জন্য বলেছি এবং লিখিত আদেশও দিয়েছি কিন্তু তারা এটা না মেনে তাদেরকে বাদ দিয়েই বেতন ভাতার (এম,পি,ও) বিল করেছে। আদেশ অমান্য করে কাজটা ঠিক করেনি, কোন সমস্যা হলে আমি বুঝতাম’।

জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিজস্ব আয় থেকে দীর্ঘদিন ধরে ভাতা পাচ্ছিলেন না শিক্ষকরা। বিষয়টি যাচাই-বাছাই করতে প্রধান শিক্ষকের কাছে ২০১৯ সালে তথ্য অধিকার আইনে আবেদন করে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব চেয়েছিলেন সহকারী প্রধান শিক্ষক আমিনুল হক। কিন্তু প্রধান শিক্ষক আবেদনকারীকে তথ্য দেননি। পরে বিষয়টি তথ্য কমিশন পর্যন্ত গড়ায়। এতে ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ উদ্দিন দুইজন শিক্ষকের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন বলে অভিযোগ রয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, প্রধান শিক্ষকের ব্যক্তিগত আক্রশের কারণেই দুই জন শিক্ষক বেতন ভাতা পাচ্ছেন না। এমনকি, তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর এখানেই ক্ষান্ত হয়নি প্রধান শিক্ষক ফরহাদ উদ্দিন। তাদেরকে চূড়ান্ত বরখাস্ত করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আবেদন করেছেন তিনি।

ভূক্তভোগী শিক্ষকদের অভিযোগ সূত্রে আরও জানা যায়, তথ্য চাওয়ার পর থেকে সহকারী প্রধান শিক্ষক আমিনুল হক ও তাকে সমর্থনকারী সহকারী শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন প্রধান শিক্ষক। তার অনুগত বিদ্যালয় পরিচালনা কমিটির মাধ্যমে ওই দুই শিক্ষককে গত ২৪ জানুয়ারি সাময়িক বরখাস্ত করা হয়।

কিন্তু বিধি মতে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে এই কমিটির সিদ্ধান্ত পাওয়ার আগেই তড়িঘড়ি করে স্কুল পরিচালনা কমিটি গত ২১ মার্চ তাদের চূড়ান্ত বরখাস্ত করে বেতন বন্ধ করে দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ বলেন, ‘সাময়িক বরখাস্ত থাকাকালে ওই দুই শিক্ষক বেতন ভাতা পেতেন, কিন্তু যখন থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে চূড়ান্ত বরখাস্তের আবেদন বোর্ডে দাখিল করেছে। তখন থেকে তাদের বেতন বন্ধ করে রেখেছে। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের বেতন দেয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন।’

জানা যায়, বিদ্যালয়ের পরিচালনা কমিটির মেয়াদ গত মার্চ মাসে শেষ হওয়ায় এখন বিদ্যালয়ের এম,পি,ও সীটে উপজেলা নির্বাহী কর্মকর্তা সই করেন। এছাড়া গত এপ্রিল মাসের বিলে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্তকৃত দুইজন শিক্ষকের নাম বাদ দিয়ে তিনি বেতনের বিল (এম,পি,ও সীট) করেন এবং তাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সই না দিয়ে ওই দুইজন (বরখাস্তকৃত) সহ বিল করে আনতে বলেন। কিন্তু প্রধান শিক্ষক তা না করায় গত এপ্রিল মাসের বিল কেউ পায় নাই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘আমি এখানে নতুন এসেছি এবং আসার পরই জেনেছি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের মধ্যে দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব রয়েছে। হয়তোবা ব্যক্তিগত আক্রশের কারণে এমনটা হতে পারে’।

এ বিষয়ে ব্যবস্থাপনা কমিটির বিদায়ী সভাপতি অধ্যাপক আবু তাহের মিয়া বলেন, ‘আমি তো শেষ, আমি তো এখন নাই। তবে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল’। জানতে চাইলে কি অভিযোগ! তিনি বলেন, ‘প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করেন, উনার কাছে সব কাগজপত্র আছে, আমার কাছে কিছু নাই’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net