1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা, আবারও ধরা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

ফল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা, আবারও ধরা

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩৬৫ বার

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। আটক ব্যক্তির নাম খানে আলম (৫০)। তাঁর বাড়ি উপজেলা সদর ইউনিয়নের রশিদের পাড়া এলাকায়। শুক্রবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বটতলী মটর স্টেশনে তার নিজস্ব মালিকানাধীন ফলের দোকানে অভিযান চালিয়ে আটক করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এই সময় তার কাছ থেকে ২ হাজার ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে ফল ব্যবসার আড়ালে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্যঃ ২০২০ সালের (মঙ্গলবার) ১৪ জুলাই ১ হাজার ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকা সহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম তাকে আটক করেছিল।

পুলিশের কাছে গ্রেফতার হয়ে সাজা হওয়ার পরও; একই পেশায় জড়িয়ে যাচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, মানুষের নীতি নৈতিকতার শিক্ষা অতি জরুরী। অনৈতিক মানুষ অনৈতিকভাবে মাদক ব্যবসা শুরু করে। পুলিশ বিভাগ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। বিচার বিভাগ যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে; সমাজের জন্য উদাহরণ হয়, নিজেও তার ভুল বুঝতে পারে, তখন অনেকাংশে কমে আসবে। এছাড়াও সামাজিক এবং রাষ্ট্রীয় ভাবে মাদক ব্যবসায়ীদের বৈকট করা উচিত।

তিনি বলেন, সাধারণ মানুষ যাতে বিপদগামী না হয় সেই জন্য সচেতনতা মূলক নানা কার্যক্রম হাতে নিয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। করোনা পরিস্থিতির উন্নতি হলে পুলিশের পক্ষ থেকে এই কার্যক্রম শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net