1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফাঁসির দন্ডপ্রাপ্ত জেএমবি সদস্য চান্দু ষড়যন্ত্রে শিকার দাবি করে পরিবারের সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

ফাঁসির দন্ডপ্রাপ্ত জেএমবি সদস্য চান্দু ষড়যন্ত্রে শিকার দাবি করে পরিবারের সংবাদ সম্মেলন

মোস্তাফিজার বাবলু:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২১৯ বার

বুধবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউপির সোমনারায়ণ গ্রামের একটি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন তাঁর পরিবারের সদস্য ছাড়াও শতাধিক গ্রামবাসী।
এসময় আওয়ামী মহিলা লীগের ইটাকুমারী ইউপি শাখার যুগ্ন সাধারণ সম্পাদক (চান্দুর মা) রাবেয়া বেগম জানান, ভিলেজ পলিটিক্সে স্বীকার হয়েছেন চান্দু। মেধাবী চান্দু উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও কু-চক্রিমহলের ষড়যন্ত্রে শিকার।
চান্দুর স্ত্রী সানোয়ারা বেগম জানান, দেড় মাসের কোলের শিশু পুত্র ওমর ফারুককে নিয়ে কিভাবে জীবন চালাবেন এ কথা বলেই কাঁন্নায় ভেঙ্গে পড়েন তিনি।

চান্দুর বাবা ইউপি আওয়ামী লীগের কার্য্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন জানান, তাঁর ছেলে আওয়ামী পরিবারে জন্ম নিয়ে জঙ্গি হতে পারে না। সে ষড়যন্ত্রে শিকার বলে তাঁর প্রতিপক্ষের দিকে সন্দেহের তীর ছোঁড়েন। সংবাদ সম্মেলনে আদিবাসী,হিন্দু,মুসলিমসহ শতধিক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় খাদেম রহমত আলী হত্যার ঘটনায় আবদুর রহমান ওরফে চান্দু মিয়াসহ ১৪ জেএমবি সদস্যের ফাঁসির রায় হয়। সোমবার সাভার থেকে সে গ্রেফতার হয়। তারপর বুধবার পীরগাছা থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net