1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বোরহানউদ্দিনে সড়ক দূর্ঘটনায় নারী এএসআই নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা  

বোরহানউদ্দিনে সড়ক দূর্ঘটনায় নারী এএসআই নিহত

মনিরুজ্জামান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ২৩৬ বার

ভোলার বোরহানউদ্দিনে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে বোরহানউদ্দিন থানায় কর্মরত নারী এএসআই আকলিমা বেগম (৪০) নিহত হয়েছেন ৷ রবিবার দুপুর ১টার দিকে উপজেলার কুঞ্জের হাট বাজারে এ দূর্ঘটনা ঘটে ৷ এতে ঘটনাস্থলেই নিহত হন আকলিমা ৷ পুলিশ ট্রাক ও ট্রাক ড্রাইভার কে আটক করেছেন।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে বোরহানউদ্দিন থানার এএসআই আকলিমা বেগম ফকির হাট এলাকা থেকে একটি ঘটনার তদন্তকরে মোটরসাইকেল যোগে থানায় আসছিল। মোটর সাইকেলটি কুঞ্জর হাট বাজারে আসলে ভোলা থেকে চরফ্যাশন গামী বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট – ১৬-৫৩৯০) পুলিশের মোটর সাইকেলটিকে সজোড়ে ধাক্কা দেয়।এতে বোরহানউদ্দিন থানায় কর্মরত নারী এএস আই আকলিমা বেগম ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা ওই ট্রাকের চালক সহ ট্রাকটিকে আটক করেন ৷

বোরহানউদ্দিন থানার ডিউটি অফিসার এসআই আনোয়ার হোসেন বলেন,কিছু প্রক্রিয়াগত কাজ এখনো চলমান।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আমাদের নারী সহকর্মীর লাশ উদ্ধার করি ৷ ড্রাইভারসহ ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসি ৷এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net