1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলার চরফ্যাসনে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা  

ভোলার চরফ্যাসনে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধি-॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ মে, ২০২১
  • ২০৪ বার

ভোলার চরফ্যাসনে আকস্মিক বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বেতুয়া সড়ক ও সামরাজ মৎস্যঘাট সংলগ্ন এলাকায় পৃথক এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আসলামপুর ইউনিয়নের বেতুয়া এলাকার হানিফ বেপারী ছেলে আলাউদ্দিন (৫০) ও হাজারীগঞ্জ ইউনিয়নের কালু বেপারীর ছেলে শাহে আলম (৪০)। এদের মধ্যে শাহে আলম পেশায় কৃষক ও আলাউদ্দিন ট্রাক্টর চালক বলে জানা গেছে।

স্থানীয় সুত্র জানিয়েছে, সামরাজ মৎস্যঘাট সংলগ্ন নতুন বেড়িবাধ এলাকায় নদীর পাড়ে বৃষ্টির সময় কৃষক শাহে আলম ধান আনতে মাঠের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ করেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে গুড়ি গুড়ির বৃষ্টির মধ্যে বেতুয়া এলাকায় আলাউদ্দিন ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করছিলেন। এ সময় হঠাৎ করেই বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে বজ্রপাতে কৃষক ও ট্রাক্টর চালকের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net