1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহেশখালীতে ৬ মাংবাদিকের বিরুদ্ধে মামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

মহেশখালীতে ৬ মাংবাদিকের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩১০ বার

নারী কেলেঙ্কারির বিরুদ্ধে নিউজ করায় এবার কক্সবাজারের মহেশখালীর ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের করেছে মহেশখালী কলেজের শিক্ষক (আইসিটি) আবু ছরওয়ার রানা।

তিনি সাইবার ক্রাইম ট্রাইবুনাল আদালত, চট্টগ্রামে এ মামলা করেন। মামলাটি মহেশখালী থানাকে তদন্ত দেয়া হয়েছে।

সাংবাদিকরা হলেন- কক্সবাজার থেকে প্রকাশিত আজকের দেশবিদেশ পত্রিকার মহেশখালী প্রতিনিধি সিরাজুল মোস্তফা রুবেল, দৈনিক ইনানী পত্রিকার প্রতিনিধি আবু নাছের মোঃ হাসান, জাতীয় দৈনিক আমার সময় ও দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার প্রতিনিধি গাজী মোহাম্মদ আবু তাহের, দৈনিক সৈকত পত্রিকার প্রতিনিধি ফারুক ইকবাল, দৈনিক মেহেদী পত্রিকার প্রতিনিধি রিফাত, দৈনিক সাগরদেশ পত্রিকার প্রতিনিধি আজিজ সিকদার।

জানা যায়, গত ১৯ তারিখ রাতে মহেশখালী পৌরসভার চরপাড়া এলাকায় আপত্তিকর অবস্থায় এক নারী সহ কলেজ শিক্ষক রানাকে আটক করে স্থানীয়রা।

পরে উক্ত ঘটনায় কলেজ শিক্ষক রানার বিরুদ্ধে এলাকার লোকজন মহেশখালী কলেজের অধ্যক্ষ বরাবর অভিযোগ দেন।

কলেজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় গত ৫ মে চরপাড়া এলাকাবাসী উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শিক্ষক রানার নারী কেলেঙ্কারির বিচার চেয়ে মানববন্ধন করে এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলাকাবাসীর স্বাক্ষরিত স্মারকলিপি জমা দেন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। দ্রুত মূল ঘটনা উন্মোচন করা হবে।

এই ঘটনায় সাংবাদিকরা অনলাইন ও প্রিন্ট মিড়িয়ায় নিউজ করে। এতে ক্ষিপ্ত হয়ে মূল ঘটনাকে ধামাচাপা দিতে ঐ শিক্ষক মহেশখালীর ৬ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে এই মামলা করে বলে মামলায় অভিযুক্ত সাংবাদিকরা জানায়।

তারা আরো জানান, এই শিক্ষক আলোচিত হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী।

এই ব্যাপারে মামলার বাদী আবু সরওয়ার রানা জানান, তার বিরুদ্ধে এলাকাবাসীর করা নারী সংক্রান্ত অভিযোগ মিথ্যা। সে ঘটনার সাথে জড়িত নই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net