মােঃ সাইফুল্লাহ ;
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১০ মে সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ২ হাজার গরীর ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও ১৫ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল সামগ্রী বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জিন্নাহ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাুউনুর রশিদ মুহিতসহ আরো অনেকে।
অনুষ্ঠানে আমলসার ইউনিয়নের প্রায় ২ হাজার গরীর এ অস্বচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, তৈল, আলু, সেমাই, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ভর্তি প্যাকেট বিতরণ করা হয়।
তাছাড়া ইউনিয়নের ১৫জন অসচ্ছল মহিলাদের মাঝে ১৫টি উন্নত মানের সেলাই মেশিন বিতরণ করা হয়।