1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে "সবুজ ছায়া যুব সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

মাগুরার শ্রীপুরে “সবুজ ছায়া যুব সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৩০ বার

মাগুরা শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামের তরুন যুবকদের নিয়ে গঠিত সংগঠন সবুজ ছায়া যুব সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ মে রবিবার বিকেলে বরিশাট পূর্বপাড়া মাদ্রাসা মসজিদে এ দোয়াও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ বরিশাট মাদ্রাসা মসজিদের প্রধান খতিব হাফেজ মাওলানা আকিদুল ইসলাম। এর আগে গ্রামের ২শতাধিক রোজাদারদের বাড়িতে বাড়িতে ইফতার পৌঁছে দেওয়া হয়।

“সবুজ ছায়া যুব সংঘ” এর সভাপতি ও শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেনের নেতৃত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোল্লা আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক আব্দুর রশিদ মোল্লা, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ জিয়াউল হক ফরিদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘সবুজ ছায়া যুব সংঘ’ এর মোঃ হাবিবুর রহমান, মোঃ শামিম খন্দকার, মোঃ রাজিব খন্দকার, মোঃ ওমর ফারুক, মোঃ মিজানুর রহমান, মোঃ রুবেল খন্দকার, আবু সায়েদ চয়ন, মোঃ জুয়েল রানা,হাসান শেখ, পিয়াস শেখ ও কাজল শেখসহ আরো অনেকে ৷
সবুজ ছায়া যুব সংঘের সভাপতি মোঃ রুবেল হোসেন জানান, সবুজ ছায়া যুব সংঘের পক্ষ থেকে প্রতি বছর আমরা গ্রামের সকল শ্রেণীর মানুষদের নিয়ে ইফতার মাহফিল করে থাকি। প্রতিবারের ন্যায় এবারো ইফতার মাহফিল টি সফলভাবে সম্পন্ন করতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আগামীতে যেন আরো ভালমত করতে পারি সে প্রার্থনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net