1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

মাগুরার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ সাইফুল্লাহ , মাগুরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩২৮ বার

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফ এর আওতায় অত্র ইউনিয়নের ১’হাজার ৩’শত অসহায় হতদরিদ্রদের মাঝে চাল,চিনি,তেলসহ বিভিন্ন ধরণের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম,শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, ইউপি সদস্য নজরুল ইসলাম মোল্যা, আব্দুল মালেক শেখ, শ্রীপুর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুজিবর শেখ ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মীর আশরাফুল ইসলাম সাদ্দামসহ আরো অনেকে ।
এ বিষয়ে চেয়ারম্যান মসিয়ার রহমান বলেন,অতিসম্প্রতি এই ইউনিয়নের ৫’শত হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ আবার ভিজিএফ এর আওতায় ইউনিয়নের এক হাজার তিনশত তেইশ জন অসহায়,দুঃস্থ,হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলো। তিনি আরও জানান যে,এই দূর্সময়ে ঈদকে সামনে রেখে হতদরিদ্ররা ঈদ সামগ্রী পেয়ে তারা অনেক অনেক খুশি । এছাড়াও যে পরিমান উপকরণ বিতরণ করা হয়েছে তাতে হতদরিদ্রদের ৫-৭ দিনের মধ্যে খাবারের জন্য কোন চিন্তা-ভাবনা করা লাগবে না ইনশাআল্লাহ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net