1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙায় শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ

মাটিরাঙায় শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৫৭ বার

সারাদেশের ন্যায় পাহাড়েও ছড়িয়ে পড়েছ করোনা ভাইরাস। আর প্রানঘাতি করোনার প্রভাবে সবচেয়ে বেশী কষ্টে আছে প্রান্তিক জনপদের কর্মহীন মানুষগুলো। এ পরিস্থিতিতে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে হতদরিদ্র মানুষদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা সেনা জোন।

গুইমারা রিজিয়নের তত্বাবধানে এবং মাটিরাঙ্গা সেনা জোনের আয়োজনে দলদলি পাড়া, তৈকাতাং, গাইবিংসপাড়া, রসুলপুর ও রাবার বাগান এলাকার হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে চাউল, আলু, ডাল, পেঁয়াজ, সেমাই ও চিনিসহ ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। ঈদ সামগ্রীর সাথে দেয়া হয়েছে শাড়ি, থামি ও লুঙ্গী।

মঙ্গলবার (১১ মে) দুপুরের দিকে গুইমারার দুর্গম শ্বশানটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মানবিক সহায়তা হিসেবে ঈদ সামগ্রী বিতরন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

এসময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মোহসীন হাসান, মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইফতেখার রিয়াদ ও মেজর কৌশিক জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশের ন্যায় পাহাড়ের নিম্নআয়ের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। বরাবরই কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।
তারই ধারাবাহিকতায় সকলের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের এ প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net