1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

মাটিরাঙ্গায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৪৮ বার

মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে কর্মহীন হতদরিদ্র, অসহায় ও শ্রমজীবি মানুষের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী কল্যান সমিতি। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কর্মহীন মানুষ যখন অর্থ সঙ্কটে ঈদ উদযাপন নিয়ে সংশয়ে রয়েছে তখন
‘মানবিক সহায়তা কর্মসূচি’র আওতায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে মাটিরাঙ্গায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি।

সোমবার (১০ মে) সকালে কাঠ ব্যবসায়ী কল্যান সমিতির কার্যালয়ের সামনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও
মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম নির্বাচিত শতাধিক কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, আলু ও ভোজ্য তেল, সেমাই ও চিনি সহ মানবিক সহায়তা তুলে দেন।

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক মো: হারুন উর রশীদ ফরাজী, কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি মো: আব্দুল অদুদ, মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারন সম্পাদক মো. আব্দুল মুনাফ, সমিতির সদস্য মো: শাহাজান, মো: খোকন, মাটিরাঙ্গা বনজ দ্রব্য আহরণ ও সরবরাহকারক সমবায় সমিতির সভাপতি মো:আমান উল্ল্যা ভুইয়া ও কাঠ ব্যবসায়ী মো. জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তা বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও
মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, করোনা মহামারীর প্রথম ঢেউ শুরুর পর থেকেই কর্মহীন হতদরিদ্র ও দু:স্থ মানুষের সঙ্কট উত্তোরনে মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে ছিল কাঠ ব্যবসায়ী সমিতি। ভবিষ্যতেও সঙ্কটাপন্ন মানুষের পাশে থাকবে এ ব্যবসায়ী সংগঠন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net