এম আর আমিন, চট্টগ্রাম
চট্টগ্রামে মাদকের মামলায় ছয় বছর সাজাপ্রাপ্ত হাসিনা আক্তার। তার জায়গায় এক বছর চার মাস বিশ দিন ধরে সেই সাজা খাটছেন হাছিনা বেগম।
আজ মঙ্গলবার (৪ মে) চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞার ভার্চুয়াল আদালত হাছিনা বেগমকে মুক্তির আদেশ দেন।
হাছিনা বেগমের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ জানান, আদালত হাছিনা বেগমকে কারাগার থেকে মুক্তির আদেশ দিয়েছেন।
আজ সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ছবিযুক্ত বালামে প্রকৃত হাসিনা আক্তার ও হাছিনা বেগম একই আসামি নন বলে আদালতে প্রতিবেদন দাখিল করে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
মাদকের মামলায় ছয় বছর সাজার আদেশ হয়েছিল হাসিনা আক্তারের। নামে মিল তাকাই তার জায়গায় এক বছর চার মাস বিশ দিন ধরে সেই সাজা খাটছেন হাছিনা বেগম। বিষয়টি সম্প্রতি চট্টগ্রাম মহানগর অতিরিক্ত ৫ম আদালতের নজরে আনেন অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ।
সাজাপ্রাপ্ত আসামির নামের প্রথম অংশ ও স্বামীর নামের সঙ্গে মিল। তবে অপরাধীর নামের সঙ্গে মিল থাকলেও বাবা-মায়ের নামের সঙ্গে রয়েছে অমিল। কারাগারে থাকা হাছিনা বেগমের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার পৌরসভার চৌধুরী পাড়ায়। তিনি হামিদ হোছনের স্ত্রী। সাজাপ্রাপ্ত আসামি হাসিনা আক্তারও একই এলাকার ইসমাইল হাজি বাড়ির হামিদ হোসেনের স্ত্রী।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ছবিযুক্ত বালামে প্রকৃত হাসিনা আক্তার ও হাছিনা বেগম একই আসামি কিনা পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন, গত ২ মে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞার ভার্চুয়াল আদালতে
২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি কারাগারে যাওয়া হাসিনা আক্তার ও বর্তমানে কারাগারে থাকা হাছিনা বেগম একই আসামি কিনা এ বিষয়ে ছবিযুক্ত বালাম দেখে ব্যক্তিগতভাবে পরীক্ষা করে প্রতিবেদেন দাখিলের আদেশ দেন