1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুব রেড ক্রিসেন্ট - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল ডেমরায় জিপসাম কারখানা বন্ধে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন কোম্পানীগঞ্জে চৌধুরীহাট ডিগ্রী কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

মানিকছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুব রেড ক্রিসেন্ট

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৭০ বার

যে কোন দুর্যোগকালিন সময়ে দ্রুত দেশের মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করা, দুর্যোগ ব্যবস্থাপনা-ত্রাণ কার্যক্রমে সহযোগিতা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের মধ্য দিয়ে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি। তারই ধারাবাহিকতায় মানিকছড়িতে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ ৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

বুধবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় মানিকছড়ি প্রেস ক্লাব কক্ষে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন যুব রেড ক্রিসেন্টের মানিকছড়ি ইউনিট।

রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ও প্রেস ক্লাব সম্পাদক আবদুল মান্নান’র সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য এবং রেড ক্রিসেন্টের আজীবন সদস্য এম.এ. জব্বার, উপজেলা যুবলীগ সভাপতি ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য মো. সামায়উন ফরাজী সামু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সম্পাদক মোঃ রমজান আলী, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান মো. আশরাফুল ইসলাম, যুব ইউনিট’র বন্ধুত্ব বিভাগের প্রধান মো.আবু জাফর প্রমূখ।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাউল, ডাল, চিনি, তৈল, লবন, সুজি

এছাড়াও জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য এম. এ. জব্বার উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের হাতে অগ্নিনির্বাপক সামগ্রী তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net