1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩

মীরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা নিহত

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৪২ বার

মীরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক মুক্তিযোদ্ধা খুন হয়েছে। নিহতের নাম মো. শাহজাহান (৭৫)। তিনি উপজেলার ৫নং ওসমানপুর ইউনিয়নের রেহান উদ্দিন হাজি বাড়ির মৃত গণি আহম্মদের পুত্র। শুক্রবার (২৮ মে) দুপুর আড়াই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের ভাতিজা নুরুল মোস্তফা দোলন বলেন, শুক্রবার সকালে আমার চাচা বাড়ির পাশে একটি জমিতে মাটি কাটা দেখতে যান। এসময় নুরুল হুদা দুলাল মাস্টার ও তাজুল ইসলামের নের্তৃত্বে কয়েক জন সন্ত্রাসী তার উপর অর্তকিত হামলা চালায়। এতে তিনি মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এসময় তার শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি একজন মুক্তিযোদ্ধা বলে জানান তিনি।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি ( তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, শুক্রবার জমি নিয়ে বিরোধের জেরে ওসমানপুর ইউনিয়নে মো. শাহজাহান নামে এক মুক্তিযোদ্ধা খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। তবে নিহত ব্যক্তির পরিবার থেকে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net