1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

মীরসরাইয়ে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ২৩৪ বার

মীরসরাইয়ে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মায়ের সাথে অভিমান করে রাফিয়া সুলতানা চাঁদনি (১৪) নামে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার পাঞ্জুবের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। শনিবার (১ মে) সকাল ৯টায় চাঁদনির ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। চাঁদনি উপজেলার ধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডের শুক্কুরবারইয়ারহাট গ্রামের মোজাম্মেল হক প্রকাশ মহরম আলীর মেয়ে।

জানা গেছে, চাঁদনীকে তার এক সহপাঠির প্রেমের বিষয়ে ওই ছাত্রীর মা জিজ্ঞেস করে। এতে চাঁদনী হ্যাঁ বলায় বান্ধবীর সাথে চাঁদনীর ঝগড়া হয়। পরবর্তীতে চাঁদনীকে বান্ধবীর প্রেমের বিষয়ে সাক্ষী দেওয়ায় বকাঝকা করে তার মা। এতে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে চাঁদনী।

ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, মায়ের সাথে অভিমান করে রাজিয়া সুলতানা চাঁদনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। জোরারগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
ময়নাতদন্ত শেষে হত্যার প্রকৃত ঘটনা উন্মোচিত হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net