1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

রাঙ্গাবালীতে খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩০৭ বার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের নিচকাটা থেকে বাবলাতলা (রাবনাবাদ) নদী পারাপারে দ্বিগুণ ভাড়া আদায়, যাত্রী হয়রানি, যাত্রীদের সঙ্গে অসদাচারণের অভিযোগ পাওয়া গেছে। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে খেয়ার পরিচালক নিজের মত খেয়া পরিচালনা করছে। এছাড়াও অতিরিক্ত যাত্রী ধারন করা হচ্ছে, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।

স্থানীয়রা জানান, সাধারণ যাত্রী পারাপারে দ্বিগুণ টাকা আদায় করেন। যাত্রীরা দ্বিগুন ভাড়া না দিলে খেয়ার পরিচালনার দায়িত্বে থাকা হামজালা যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করে। অনেক সময় যাত্রীরা হেনেস্তার শিকার হন।
হামজালা মৌডুবী ইউনিয়নের কাজিকান্দা এলাকার মৃত আঃ মজিদ এর ছেলে। তিনি ইজারাদারের হয়ে খেয়া পরিচালনার দায়িত্বে রয়েছেন।

এ বিষয়ে মুঠোফেনে জানতে চাইলে হামজালা অতিরিক্ত টাকা নেয়ার কথা শিকার করে বলেন, লকডাউনে যাত্রী কম থাকার কারনে ১০০ টাকা করে নেই।

এ বিষয়ে খেয়ার ইজারাদার মোঃ লাবু তালুকদার মুঠোফোনে বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে আমি জানিনা। আমি হামজালাকে লিজ দিয়ে দিছি, তারপরও খোজ নিয়ে দেখবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন, এ বিষয়ে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net