1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩৬৭ বার

রাজশাহীতে বাস চলাচল শুরুর প্রথম দিনেই দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে একটায় নগরীর চৌদ্দপাই এলাকার গম গবেষণা ইনস্টিটিউটের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রবিউল আউয়াল (৩২)। তিনি একজন মোটর শ্রমিক। আহতের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে একজনকে নিহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হানিফ ও আফিয়া নামের দুইটি বাসের মধ্যে এ সংঘর্ষ ঘটে। হানিফ ট্র্যাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহী আসছিল। আর আফিয়া নামের আরেকটি বাস রাজশাহী থেকে বাঘায় যাচ্ছিল। দুইটি বাসই বেপরোয়া গতিতে চলছিল। কাটাখালীর চৌদ্দপাই এলাকাস্থ গম গবেষণা ইনস্টিটিউটের কাছাকাছি এলে তীব্র গতির কারনে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে।
হাসপাতালে দায়িত্বরত সিটিএসবির ওয়াচার ইমরান হোসেন জানান, হাসপাতালের ৮ ও ৩১ নম্বরে আহতরা ভর্তি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net