1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে করোনার ২য় ধাপেও অসহায়দের পাশে দাঁড়িয়েছে এসএসসি ৮৫ এর বন্ধন সমবায় সমিতি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রামগড়ে করোনার ২য় ধাপেও অসহায়দের পাশে দাঁড়িয়েছে এসএসসি ৮৫ এর বন্ধন সমবায় সমিতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৭৪ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
করোনা ভাইরাসের ২য় ধাপের প্রভাবে কর্মহীন হয়ে পড়া উপজেলার অসহায় পরিবারগুলির মাঝে খাদ্য সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে রামগড় এসএসসি ৮৫ ব্যাচ ও সমমনা বন্ধুদের গড়া সংগঠন বন্ধন সমবায় সমিতি।

খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে কয়েকদিন যাবত রামগড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত অসহায় ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ২০টি পরিবারকে নগদ অর্থ দিয়ে সহায়তা করেন সংগঠনের সদস্যরা। খাদ্য সহায়তার মধ্যে প্রত্যেককে চাউল ৮ কেজি, আলু ২ কেজি, ছোলা বুট ১ কেজি, পিয়াজ ১ কেজি, চিনি ১ কেজি, মশুরের ডাল ৫০০ গ্রাম, সয়াবিন তৈল ৫০০ এমএল ও ২ প্যাকেট সেমাই দেয়া হয়। এসময় সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকারও আহবান জানানো হয়।

খাদ্য সহায়তা বিতরণকালে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন, সদস্য ফয়েজ আহাম্মদ ডিপটী ও মো. গিয়াস উদ্দিন।

উল্লেখ্য সংগঠনটি গত বছরও করোনার ১ম ধাপে খেটে খাওয়া ১১০টি অসহায়
পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net