1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় নিহত-১, আহত-২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় নিহত-১, আহত-২

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ৩১৩ বার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের সাথে ধান মাড়াই ট্রলির সংঘর্ষে ইয়াসিন আলী বাবু (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ২জন আহত হয়।
শনিবার সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ইয়াসিন আলী বাবু কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আর আহতরা হলো- নিহতের ছোট ভাই ইমরান (২০) ও একই গ্রামের জাহেদুর রহমান (২৫)।

জানা গেছে, ধান মাড়াই করে শ্যালো মেশিন চালিত একটি ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলো তারা। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক ধান মাড়াইয়ের ট্রলিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি উল্টে যায় ট্রলিতে থাকা ৩জন গুরুত্বর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। আর অপর ২জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের চাচা কলেজ শিক্ষক মাহাবুব হোসেন জানান, আমার বড় ভাইয়ের ছেলে ধান মাড়াই করার জন্য ট্রলি আনতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net