1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোকালয়ে মেছো বাঘ পরে চিড়িয়াখানায় হস্থান্তর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

লোকালয়ে মেছো বাঘ পরে চিড়িয়াখানায় হস্থান্তর

আনোয়ারা সংবাদ দাতা ;-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২২৪ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষকের ধানের জমি থেকে একটি বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার করে চিড়িয়াখানায় হস্তান্তর করেছে স্থানীয়রা।

বুধবার (৫-মে) দুপুর সাড়ে ১২টায় বারশত ইউনিয়নের বোয়ালিয়া এলাকার আল আমিন একাডেমী সংলগ্ন ধানের ক্ষেত থেকে স্থানীয় যুবকের সহায়তায় অক্ষত অবস্থায় এই বিরল প্রজাতির প্রাণীটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায় , বুধবার দুপুরে বোয়ালিয়া গ্রামে আল আমিন একাডেমি সংলগ্ন ধান ক্ষ্যাতে একটি বিরল প্রজাতির মেছো বাঘ দেখতে পেলে মোজাম্মেল, পরিমল ও ফরসাল কৌশলে বাঘটি আটক করে। পরে স্থানীয় চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ্কে বিষয়টি জানানো হয়।

উদ্ধারকারী মোজ্জাম্মেল জানায় , দুপুরে আল আমিন একাডেমীতে বাঘটি অবস্থান করছিলো , ধাওয়া করলে বাঘটি পাশের ধানক্ষেতে অবস্থান করে ওখান থেকে আমরা অক্ষতাবস্থায় কৌশলে ধরতে সক্ষম হয় এবং পরবর্তীতে এটিকে স্থানীয় চেয়ারম্যান এর সাহায্যে চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় ২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ্ এর ফেইসবুক পোস্টের মাধ্যমে জানা যায়, বোয়ালিয়া এলাকায় একটি বিরল প্রজাতির মেছো বাঘ অক্ষত অবস্থায় উদ্ধার স্থানীয়রা উদ্ধার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনকে এই বিষয়ে অবগত করলে তিনি তাৎক্ষণিক চিড়িয়াখানা কর্তৃপক্ষের কেয়ার টেকার মোঃ মফিজুল ইসলাম ও সুমনকে পাঠালে আমরা বিকাল ৫টা নাগাদ স্থানীয় কিন্ডার গার্টেন স্কুলের মিয়া মোঃ করিম ও মোঃ মোজাম্মেল,পরিমল জলদাশ- উপস্হিতে বাঘটি স্থানান্তর করি ।

আনোয়ারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ দেলোয়ার জানায়, আনোয়ারার দেয়াঙ পাহাড় ও সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন ইউনিয়নের ঝোঁপঝাড়ে বন্যপ্রাণী শিয়াল, মেছো বাঘ, বন বিড়ালসহ নানান প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। এ গুলো বিভিন্ন সময়ে খাবারের খুঁজে লোকালয়ে নেমে আসলে স্থানীয়দের হাতে ধরা পড়ে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net