1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরের নকলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পা কাটা বৃদ্ধের ছবি দেখে হুইল চেয়ার দিলেন ওসি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

শেরপুরের নকলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পা কাটা বৃদ্ধের ছবি দেখে হুইল চেয়ার দিলেন ওসি

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৫৯ বার

দীর্ধদিন যাবৎ অসুস্থ্য থাকায় কেটে ফেলা হয়েছে দুটি পা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ্য বৃদ্ধটির বর্তমানে চলাচলের জন্য খুবই প্রয়োজন ছিল একটি হুইল চেয়ার। বলছি নেত্রকোণা জেলার মদন উপজেলার পৌরসভাধীন মনোহরপুর গ্রামের মৃত. আব্দুল খালেকের ছেলে সৈয়দ আলী’র কথা। তার বয়স ৮০ বছর।সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় বৃদ্ধের দুটি পা কাটা ছবি প্রচার হয়। খবরটি শেরপুরের নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমানের দৃস্টি গোচর হয় এবং তিনি মানবতার হাত বাড়িয়ে দিতে সেখানকার স্থানীয় সাংবাদিক শহীদুল ইসলামের সাথে যোগাযোগ করেন এবং বৃদ্ধের বর্তমান শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। খোঁজ নিয়ে জানতে পারেন সেই বৃদ্ধ মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৫ মে) ওসি মো. মুশফিকুর রহমান বৃদ্ধ সৈয়দ আলী’কে উপহার হিসেবে একটি হুইল চেয়ার প্রদান করেন। এসময় পৌর কাউন্সিলর ঈশা খাঁনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমানের সন্তান। জানাগেছে, মরহুম হাবিবুর রহমান জনপ্রতিনিধি হিসেবে ছিলেন একজন পরোপকারী এবং জনবান্ধব। জীবনের শেষ দিনটি পর্যন্ত মানুষের উপকারের কাজে নিয়োজিত ছিলেন ও একজন আদর্শ চেয়ারম্যান ছিলেন। জাতীর শেষ্ঠ সন্তান হয়েও ছিলনা তার মধ্যে কোন অহংকার ও উচ্চ বিলাশীতা। তারই সুযোগ্য সন্তান পিতার আদর্শে আদর্শিত হয়ে এভাবেই মানুষের পাশে থাকছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net