ঢাকা   ০৫:৫৯:০৮ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩৭৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৪ মার্চ সোমবার প্রথম প্রহরে প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ক্লাবের আজীবন সদস্য, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল সাংবাদিককে শুভেচ্ছা জানিয়ে বলেন, শেরপুরের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রেসক্লাবকে ঐতিহ্যবাহী হিসেবে পরিচিত করেছেন। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে শেরপুরের মানুষের মাঝে সাংবাদিকদের ভাবমূর্তি উজ্জল করবে। সাংবাদিকদের যেকোন আপদে-বিপদে আমরা সবসময় প্রেসক্লাবের সাথে আছি এবং থাকব।

প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন রহমান অমি ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্তসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি