https://www.dailyshamolbangla.com/
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের দক্ষিণ আড়–য়াকান্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে রিশান জোয়ার্দ্দার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকালে বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে। শিশু নিশান ওই গ্রামের আশরাফুল জোয়ার্দ্দারের ছেলে।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় শিশু নিশান। দেরি হওয়ায় পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে তার মৃতদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।