1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে প্রতিষ্ঠানের নামে সাইবোর্ড সাটিয়ে সম্পত্তি দখলের পায়তারা! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

শ্রীনগরে প্রতিষ্ঠানের নামে সাইবোর্ড সাটিয়ে সম্পত্তি দখলের পায়তারা!

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ মে, ২০২১
  • ২৪৭ বার

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁওয়ে একটি ব্যাংক প্রতিষ্ঠানের নামে সাইবোর্ড সাটিয়ে সম্পত্তি দখলের পায়তারার অভিযোগ
পাওয়া গেছে। ওই এলাকার মোয়াজ্জেম হোসেন খানের পুত্র মাইনুল হোসেন খান ওরফে মালনের
বিরুদ্ধে এই অভিযোগ উঠে। প্রায় এক সপ্তাহ আগে রাতের আঁধারে কামারগাঁও খান বাড়িতে
এই ঘটনা ঘটে। অপরদিকে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ দাবী করেন এই সাইবোর্ডটির বিষয়ে
তারা অবগত নন। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খোঁজ খবর নিয়ে জানা যায়, কামারগাঁও মৌজার ১১৬৭নং দাগে মোট সম্পত্তির পরিমান ৪১
শতাংশ। এর মধ্যে একই মৌজার আরএস ৩১৩৮নং দাগ, ৪৭৯নং খতিয়ানে আব্দুল লতিফ খানগং ১৩
শতাংশের মালিক। এছাড়াও তার ওয়ারিশরা ক্রয়সূত্রে মালিক ৩ শতাংশ এখানে আব্দুল লতিফ খান ও তার
ওয়ারিশগণের মোট মালিকানা সম্পত্তির পরিমাণ ১৬ শতাংশ। বাকী সম্পত্তির মালিক প্রতিবেশী
মোয়াজ্জেম হোসেন গং ১৩ শতাংশ ও হাবিবুর রহমান খানগং ১২ শতাংশের মালিক। এখানে
হাবিবুর রহমান খানগং আদালতে রেকর্ড সংধোনীর মামলা দায়ের করেন। চলমান মামলা নং-২৯৫/৯।

স্থানীয়ভাবে মিমাংসার জন্য বসা হলেও মাইনুর হোসেন খান ওরফে মালন গংরা তা মানেননি।
ভূক্তভোগী কামারগাঁও এলাকার আব্দুল লতিফ খানের পুত্র রেজাউল করিম খান স্বাধীন জানায়,
কয়েকদিন আগে সকালে হঠাৎ করেই নিজস্ব একটি নারিকেল গাছে আল-আরাফাহ ইসলামী
ব্যাংক লিঃ নবাবপুর রোড শাখা, ঢাকার নিকট দায়বদ্ধ উল্লেখিত সাইবোর্ডটি আমার গাছে
টাঙ্গানো রয়েছে। পরে ওই সাইবোর্ড থাকা মোবাইল নম্বরে (০১৭১৬১১৩৩৯৭) যোগাযোগ
করা হলে অপরিচিত এক ব্যক্তি বলেন ওই ঠিকানায় যোগাযোগ করতে। পরে ঠিকানা অনুযায়ী
সরাসরি নবাবপুরে ওই ব্যাংকে গিয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ করা হলে সাইবোর্ড
সাটানোর বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই জানান। ভূক্তভোগী স্বাধীন খান আরো বলেন, পরে
জানতে পারি প্রতিবেশী মাইনুল হোসেন খান মালন সম্পত্তি দখলের জন্য সাইবোর্ডটি
কৌশলে সাটিয়ে রাখেন। এঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে মৌখিকভাবে জানিয়েছি।
এব্যাপরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ নবাবপুর রোড শাখার ম্যানেজার মোহাম্মদ উল্লাহ
জানান, রহস্যজনক সাইনবোর্ডটির সমন্ধে তারা অবগত নন। তাদের প্রতিষ্ঠান থেকে এধরণের
কোন সাইর্বোড ওখানে সাটানো হয়নি। লিখিত আবেদন করা হলে খোঁজ নিয়ে ব্যবস্থা
নেওয়া হবে।

এবিষয়ে মাইনুর হোসেন খান ওরফে মালনের কাছে জানতে চাইলে তিনি দম্ভ করে বলেন,
সাইবোর্ডটি আমার সম্পত্তিতে লাগানো হয়েছে। এই জায়গা আমার। সম্পত্তি সংক্রান্ত
বিষয়ে আদালতে মামলা চলামান রয়েছে। ব্যাংক প্রতিষ্ঠানের নামে যে সাইবোর্ডটি
সাটানোর হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ জানেন না এমন প্রশ্নে জবাবে মালন খান সুদত্তর দিতে
পারেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net