ঢাকা   ০৫:৪৪:৩২ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

সবজি ক্ষেত থেকে নবজাতক উদ্ধার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৭৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আশুলিয়ার ভাদাইলের বিমান পোল্ট্রির পাশে সবজি ক্ষেত থেকে কন্যা নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধারকৃত কন্যা শিশুটিকে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ মে) সকাল ১১ টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার বিমানপল্ট্রির পাশের একটি সব্জি ক্ষেত থেকে নবজাতককে উদ্ধার করেন স্হানীয়রা পরে উদ্ধারকৃত কন্যা শিশুটিকে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন তারা।

শব্জি খেতে কিভাবে ওই কন্যা নবজাতকটি এলো তার কোন খোঁজ পাওয়া যায় নি।

আশুলিয়া থানা পুলিশ জানায়, ভাদাইলের বিমানপোল্ট্রির পাশের শব্জি ক্ষেতে হালিমা নামের এক নারী নবজাতকটিকে দেখতে পাওয়ায়। এলাকাবাসীকে জানালে আরও ১৫ থেকে ২০ জন উপস্থিত হয় ঘটনাস্থলে।

সেখান থেকে কন্যা নবজাতককে উদ্ধার করে নারী ও শিশু কেন্দ্রে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন তারা।

পরে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ থানায় অবহিত করলে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ জানান, আমি খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করে এসেছি । তিনি বলেন, নবজাতক শিশুটি অসুস্থ্য হওয়ায় হাসপাতালেই চিকিৎসা চলছে। সুস্থ্য হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (হাসপাতাল অপারেশন) হারুনঅর রশিদ দৈনিক শ্যামল বাংলা’র বিশেষ প্রতিবেদক,মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন, প্রথমে নবজাতকটিকে কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ভর্তিরেজিস্ট্রারে বাবা মায়ের নাম পরিচয় নিয়ে তারা দ্বিধা-দ্বন্দে পরেন। পরে ভালভাবে জিজ্ঞাসাবাদ করলে সত্য ঘটনা খুলে বলেন তারা। এঘটনায় থানা পুলিশকে অবহিত করে আমরা চিকিৎসা শুরু করেছি। প্রথমে শিশুটি নিওনেটাল ওয়ার্ডে ভর্তি করা হয়। নবজাতকটির শ্বাসকষ্টও রয়েছে, শরীরের তাপমাত্রা কমে যাচ্ছে, পালসও অনেক কম। নবজাতককে প্রয়োজনীয় চিকিৎসাসেবার কাজ অব্যাহত রয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি