ঢাকা   ০৬:৪৭:২৯ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩২৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী:
ঢাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা এবং সাজানো মামলায় জেলে পাঠানোর প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে শহরের উপজেলা মোড়ে প্রেসক্লাবের সামনে নরসিংদীর সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন হয়। মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধন থেকে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এবং তাকে হেনস্থা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়। এছাড়াও পেশাগত দায়িত্ব পালনে দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানানো হয়।

জাতীয় তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি নরসিংদীর সদস্য সুমন আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, পরিবেশ আন্দোলন নরসিংদীর সভাপতি মঈনুল ইসলাম, নরসিংদী বিজ্ঞান কলেজের শিক্ষক নাজমুল আলম, প্রিপারেটরি কলেজের অধ্যক্ষ সুব্রত কুমার দে, আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, চিত্রশিল্পী প্রাণতোষ দত্ত, গল্পকার শাদমান শাহিদ, বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক মমিন আফ্রাদ, অনুভবে নরসিংদী ফেসবুক গ্রুপের এডমিন রফিকুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভা নরসিংদীর সভাপতি পল্টন দাস ও সাংগঠনিক সম্পাদক সীমান্ত সাহা প্রমুখ।

এ সময় নরসিংদীর সাংবাদিকদের মধ্যে মানববন্ধনে অংশ নেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আসাদুজ্জামান রিপন, যমুনা টেলিভিশনের আইয়ুব খান সরকার, ডিবিসি টেলিভিশনের তোফায়েল আহমেদ স্বপন, এশিয়ান টেলিভিশনের আকরাম হোসেন, সময় টেলিভিশনের আশিকুর রহমান, প্রথম আলোর প্রণব কুমার দেবনাথ, নিউজ টুয়েন্টিফোরের হৃদয় খান ও বাংলা টেলিভিশনের শরীফ ইকবাল রাসেল প্রমুখ।

মানববন্ধনের অন্যতম আয়োজক মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, ‘আমরা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চাই। একই সঙ্গে অফিসিয়াল সিকিউরিটি অ্যাক্ট ও ডিজিটাল নিরাপত্তা আইনের মত কালো আইন বাতিল চাই।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি