1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৬৯ বার

মাহমুদুল হাসান, পটুয়াখালী:
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাংবাদিকেরা। বুধবার বিকেল সাড়ে ৬ টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে সংবাদকর্মীদের পাশাপাশি সচেতন নাগরিক সমাজের লোকজনও অংশ নেয়।
রাঙ্গাবালী প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি যুগান্তরের কামরুল হাসান, সহ-সভাপতি ইত্তেফাকের শুভ সিকদার, সাধারণ সম্পাদক কালের কণ্ঠের এম সোহেল, যুগ্মসাধারণ সম্পাদক খোলা কাগজের আল আমিন হিরণ ও যুগ্মসাধারণ সম্পাদক যায়যায়দিনের আইয়ুব খান,দৈনিব ভোরের পাতার মিজানুর রহমান রাসাদ, দৈনিক আমার সংবাদের মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা, আক্রোশমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। একইসঙ্গে রোজিনা ইসলামকে হেনস্তকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক কঠোর ব্যবস্থা নিতে হবে। এই দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে সাংবাদিকেরা।
উল্লেখ্য, গত সোমবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সচিবলয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হেনস্তের শিকার হন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে পাঁচ ঘন্টা আটকে রাখার পর শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর এবং মামলা করা হয়। পরদিন মঙ্গলবার আদালতে হাজির করার পর তার রিমান্ড নামঞ্জুর করে কাশিমপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net