ঢাকা   ০৬:৪৭:২৫ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মাগুরা প্রেসক্লাবের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৮৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ; প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থা,মামলা প্রত্যাহার ও তাঁর নি:শর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছে মাগুরা প্রেসক্লাব । ২০ মে বৃহস্পতিবার দুপুর ১২ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তাদের সাথে একাত্বতা ঘোষনা করে এ মানববন্ধনে যোগ দেয় শ্রীপুর,শালিখা ,মহম্মদপুর উপজেলার সাংবাদিকসহ মাগুরা রিপোর্টাস ইউনিট, মাগুরা কণ্ঠবীথি ,জাসদসহ নানা শ্রেণি পেশার মানুষ।
প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিক মোখলেছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, খান শরাফত হোসেন, মুক্তিযোদ্ধা সাংবাদিক ওলিউর রহমান, হাসান সিরাজ,সাংবাদিক অলোক বোস, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ ,রূপক আইচ, মাসুমবিল্লাহ কলিন্স, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল,শালিখা প্রেসক্লাবের সভাপতি দীপক চক্রবতী ও মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি বিপ্লব রেজা বিকো ,জেলা ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি ও প্রথম আলো’র জেলা প্রতিনিধি কাজী আশিক রহমানসহ আরো অনেকে।
মানববন্ধন থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় । সেই সাথে ঘটনার সুষ্টু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করার দাবী জানানো হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি