1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতীবান্ধায় হয়রানী থেকে বাঁচতে প্রশাসনের সহযোগীতা চেয়ে ডাক্তারের সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

হাতীবান্ধায় হয়রানী থেকে বাঁচতে প্রশাসনের সহযোগীতা চেয়ে ডাক্তারের সংবাদ সম্মেলন

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ২২২ বার

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রতিপক্ষকে হয়রানী করতে থানায় মিথ্যা অভিযোগ দায়েরের অভিযোগ উঠেছে জাহেদা বেগম ওরফে হাওয়া নামে এক গৃহবধুর বিরুদ্ধে। ওই গৃহবধুর একাধিক মামলায় হয়রানীর শিকার পল্লী চিকিৎসক রেজাউল করিম প্রশাসনের সহযোগীতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার ১০ মে সকালে হাতীবান্ধা সোনালী ব্যাংকস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে পল্লী চিকিৎসক রেজাউল করিম বলেন, পার্শ্ববর্তী সিঙ্গিমারী গ্রামের ফজলুল হকের স্ত্রী জাহেদা বেগম ওরফে হাওয়ার সাথে আমার একাধিক মামলা আদালতে বিচারধীন রয়েছে। আমাকে নতুন ভাবে হয়রানী করতে গত ৬ মে হাতীবান্ধা থানায় আমার বিরুদ্ধে আরও একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।

ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে, আমার কাছে নাকি জাহেদা বেগম ওরফে হাওয়া ১০ লক্ষ টাকা পায়। ওই টাকা চাইতে আসলে আমি নাকি তাকে মারধর করি। যেখানে গত ৩ বছর ধরে তার সাথে একাধিক মামলা চলে আসছে এবং আমার কাছে ২ লক্ষ টাকা পাবে ২০১৮ সালে দায়ের করা এমন একটি মামলা আদালতে বিচারধীন রয়েছে। সেখানে তার কাছ থেকে আমি আরও ১০ লক্ষ টাকা নিয়েছি এবং তিনি তা দিয়েছে সেটা কতটুকু বিশ্বাসযোগ্য ?
সিঙ্গিমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. করিমের পূত্র পল্লী চিকিৎসক রেজাউল করিম আরও বলেন, আমাকে ও আমার পরিবারকে হয়রানী করতেই বিভিন্ন সময় নাটক সাজিয়ে থানায় একের পর এক মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে। ২/১ জন সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে কাল্পনিক গল্প বানিয়ে ২ একটি গণমাধ্যমে সংবাদও প্রকাশ করা হয়েছে। যার সাথে বাস্তবতার বিন্দু মাত্র মিল নেই।

সংবাদ সম্মেলনে পল্লী চিকিৎসক রেজাউল করিমের মেয়ে জামাতা বদরুজ্জামান সাজু তার শ্বশুর পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগ প্রত্যাহারসহ জাহেদা বেগম ওরফে হাওয়ার হয়রানী থেকে রক্ষায় স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net