1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় কোনো কিছুই থেমে নেই, থেমে আছে শুধু শিক্ষা প্রতিষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

করোনায় কোনো কিছুই থেমে নেই, থেমে আছে শুধু শিক্ষা প্রতিষ্ঠান

জেসমিন নাহারঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩৬৮ বার

বিশ্ববিদ্যালয় হল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো গেলো বছর ১৭ মার্চ থেকে সরকার ঘোষিত লকডাউনের কারনে বন্ধ হয়ে আছে।করোনা মহামারীর এ দুঃসময়ে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে।লকডাউনের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অফিস,আদালত,কল-কারখানা,শপিংমল সহ পাবলিক জমায়েত বৃদ্ধি পেয়েছে।
দীর্ঘ এই লক ডাউনে তরুণ সমাজ বিশেষ করে ছাত্রছাত্রীরা শিক্ষা জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।বাড়ছে বাল্য বিবাহ ,মাত্রাতিরিক্ত ইন্টারনেট আসক্তি সহ নানারকম অপরাধ প্রবণতা।

অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীবৃন্দের মানববন্ধন অনুষ্ঠিত।

শিক্ষাজীবন বাঁচাতে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আজ সোমবার বেলা ১১ টায় চট্টগ্রামের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সারাদেশের মতো চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্র প্রতিনিধি রুবেল মাহমুদ রাফসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজেশ্বর দাশ গুপ্ত, নাসরিন আক্তার, ঋজু, সুখী কুমার, ধ্রুব, ওসমান ও ইমন, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুর রুদ্র, চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী প্রান্ত বড়ুয়া ও শাহেদুল ইসলাম, সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী রকেট দাশ রকি, আগ্রাবাদ মহিলা কলেজের শিক্ষার্থী আবিধা ফাইরুজ, মেডিকেল কলেজ পরীক্ষার্থী ইমন সহ আরো অনেকে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন আজ বিপন্ন, ভবিষ্যত জীবন অনিশ্চিয়তার মুখে। তারা দীর্ঘ সেশনজট সহ নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। সরকার করোনার দোহায় দিয়ে বারবার শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করছে। গত মার্চ মাসে যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে আন্দোলন শুরু হয়,তখন সরকার ঘোষণা করেন সবাইকে টিকার আওতায় এনে ১৭ মার্চ হল ও ২৪ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবেন। কিন্তু আমরা দেখলাম দীর্ঘ দুইমাস সময় পেয়েও সরকার শিক্ষার্থীদের টিকা দিতে পারেনি।

শিক্ষার্থীরা আরো বলেন, “করোনায় কোনো কিছুই থেমে নেই, থেমে আছে শুধু শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি, হাটবাজার-মার্কেট থেকে শুরু করে গণপরিবহন, সবকিছুই চলমান আছে। সরকারের সারা দেশের কোটি কোটি শিক্ষার্থীদেও শিক্ষাজীবন বাঁচানো ও করোনাকালের ক্ষতি কাটিয়ে তোলার ব্যাপারে সরকারের উদাসীনতা গোটা দেশের ভবিষ্যতকেই অনিশ্চিত করে তুলবে।” মানববন্ধন থেকে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান ২৯ মে পর্যন্ত বন্ধ রাখার শিক্ষামন্ত্রীর ঘোষণাকে প্রত্যাখ্যান করেন। এবং অতিদ্রæত সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net