ঢাকা   ০৪:৫০:০৫ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আঃ হালিম

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৯০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা তিতাস উপজেলার ঐত্যিহবাহি শিক্ষা প্রতিষ্ঠান মজিদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিয়েছে কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। ( মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভনিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯এর ৩৯(১) ধারা অনুসারে ২.৩৭.১০.০০০০.২১২.২২.৩৭.২১.১১৩৭ স্মারকে ,জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক মনোনীত, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হালিম মিন্টুকে সভাপতি, পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রেজাউল হককে সদস্য সচিব, মোসাঃ জোবায়দা আক্তারকে শিক্ষক প্রতিনিধি ও রনজিৎ দেবনাথকে অভিভাবক প্রতিনিধি করে আগামী ৬ মাসের জন্য ৩০/৫/২০২১ ইং তারিখে কমিটি অনুমোদন করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক।

নবনির্বাচিত সভাপতি আব্দুল হালিম মিন্টুর নেতৃত্বে মজিদপুর উচ্চ বিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়ন ও এই বিদ্যাপীঠের সার্বিক উন্নয়ন তরান্বিত হবে বলে বিদ্যালয়ের অভিভাবকগণ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। অভিভাবক ও বিভিন্ন পেশাজীবী লোকজন জানায়, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল হালিম মিন্টু সমাজ সেবায় একজন নিবেদিত প্রাণকর্মী,অত্যন্ত সজ্জল ব্যক্তি। তিনি মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব গ্রহন করায় এলাকাবাসী আনন্দিত হয়েছেন।

এদিকে নব নির্বাচিত সভাপতি আব্দুল হালিম মিন্টু বলেন, আমি আল্লাহর কাছে হাজারও কোটি শুকরিয়া জানাই এবং শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি