1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে খেলায় রাউজান পৌরসভার ২টি দল ফাইনালে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে খেলায় রাউজান পৌরসভার ২টি দল ফাইনালে

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৪০৩ বার

রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট অনূর্ধ্ব -১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রোববার বিকাল ৩টায় রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় নোয়াজিষপুর ইউনিয়ন একাদশকে ৪-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছেন রাউজান পৌরসভা-১ একাদশ ও ডাবুয়া ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছেন রাউজান পৌরসভা-২ একাদশ।

খেলা পরিচালনা করেন মোহাম্মদ সেলিম উদ্দিন ও শান্তিন। এই খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দশী চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই- জাহান, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আ.লীগ নেতা জসিম উদ্দীন চৌধুরী , এস এম বাবর, হাসান মোঃ রাসেল প্রমুখ।

আগামিকাল বিকাল ৩টায় রাউজান পৌরসভার দু’টি দলের মধ্যে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net