1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভুট্টা ক্ষেতে কুড়িয়ে পাওয়া ফুটফুটে সেই নবজাতক আপাতত থাকবে রাজশাহীর ছোটমনি নিবাসে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

ভুট্টা ক্ষেতে কুড়িয়ে পাওয়া ফুটফুটে সেই নবজাতক আপাতত থাকবে রাজশাহীর ছোটমনি নিবাসে

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২১৯ বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেতে পাওয়া সেই জীবিত কন্যা নবজাতক আপাতত থাকবে রাজশাহীর ছোটমনি নিবাসে। আদালতের সিদ্ধান্ত পেতে বিলম্ব হওয়ায় ওই নবজাতক ফুটফুটে কন্যা শিশুকে নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে লালমনিরহাট সমাজ সেবা অধিদপ্তর।

সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক।
গত শুক্রবার সকালে জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ভুট্টা ক্ষেতে পড়ে থাকা নবজাতক জিবিত এক কন্যা শিশুকে প্রথম দেখতে পায় মিনা বেগম নামে এক মহিলা। পরে পুলিশ নবজাতকটি উদ্ধার করে সমাজ সেবা অধিদপ্তরকে হস্তান্তর করে। সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে নবজাতকটি মিনা বেগম নামে ওই মহিলার কাছেই ছিলো।

লালমনিরহাট সমাজ সেবা অধিদপ্তরের উপ- পরিচালক আব্দুল মতিন এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, কুড়িয়ে পাওয়া নবজাতক ওই কন্যা শিশুটিকে দত্তক পেতে ইতোমধ্যে অনেকেই আবেদন করেছেন, অনেকে এখোনো আবেদন করছেন। আদালতের আদেশ যদি না হয়, সেক্ষেত্রে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সেভ হোমে পাঠানো যেতে পারে অন্যথায় ২০১৩ সালের শিশু আইনে আদালতের মাধ্যমে কোনো দম্পতী দত্তক নিতে পারে।
নবজাতক উদ্ধারকারী সেই মিনা বেগম আবেদন করেছে কিনা, তা জানতে চাইলে তিনি বলেন, মিনা বেগমের আবেদনের বিষয়টি যানা নেই।

উদ্ধার হওয়া নবজাতকের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে অবশ্যই মহামান্য আদালত সদয় থাকবেন বলে প্রত্যাশা করেছে সুশীল সমাজের নাগরিকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net