1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যাকাত-ফিতরা দ্রুত আদায়ে নিম্নআয়ের লোকজন উপকৃত হবে -জুনায়েদ বাবুনগরী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

যাকাত-ফিতরা দ্রুত আদায়ে নিম্নআয়ের লোকজন উপকৃত হবে -জুনায়েদ বাবুনগরী

যাকাত-ফিতরা দ্রুত আদায়ে নিম্নআয়ের লোকজন উপকৃত হবে -জুনায়েদ বাবুনগরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ৪৪৩ বার

এক্স পবিত্র ঈদুল ফিতরের আগেই সমর্থবান সদক্বায়ে ফিতর ও যাকাত যথাযথ প্রাপ্যদের মাঝে বিলিবণ্টন শেষ করার আহ্বান জানিয়েছেন দারুল উলূম হাটহাজারী’র শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ (৯ মে) রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন- হযরত ইবনে আব্বাস (রাযি.) বর্ণনা করেছেন যে, রোযাকে অশ্লিল এবং অনর্থক কথাবার্তা থেকে পাকপবিত্র করার জন্য এবং দুঃস্থ-অসহায়-গরীবদের জীবিকা হিসেবে রাসূলুল্লাহ্ (সা.) সদকায়ে ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। (আবুদাঊদ, মিশকাত)।

তিনি বলেন, ফিতরা’র উপকারিতা হলো- এতে রোযা পাকপবিত্র হয়ে আল্লাহ্ তাআলার দরবারে কবুল হওয়ার উপযুক্ত হয়। ফিতরা দানের ফলে দুনিয়া ও আখেরাতের বরকত এবং কবরের আযাব ও মৃত্যুর কষ্ট হতে নাজাতের আশা করা যায়।

অপরদিকে যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকন। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হলো নামায, তার পরই যাকাত। কুরআন মাজীদের বহু স্থানে নামাযের সাথে সাথে যাকাতের আদেশ করা হয়েছে এবং যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর অনুগত মুমিনদের জন্য অশেষ ছওয়াব, রহমত ও মাগফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তিনি বলেন- একদিকে রমযানে যে কোন ইবাদত-বন্দেগী ও দান-সদক্বায় অধিক নেকী এবং অফূরন্ত বরকত অর্জিত হয়। অন্যদিকে করোনা মহামারির কারণে প্রায় দুই মাস যাবত গরীব, দিনমজুর ও শ্রমিকদের কোন আয় রোজগার নেই। অনেক দু:খ-কষ্টে পরিবার নিয়ে তারা দিনগুজরান করছেন। সুতরাং ঈদুল ফিতরের আগে আগে সদক্বায়ে ফিতর ও যাকাতের অর্থ যথাযথ প্রাপ্য হক্বদার গরীব-মিসকীনদের মাঝে বিলিবণ্টন করে দিন। এতে জিম্মাদারি মুক্ত হওয়ার পাশাপাশি মাহে রমজানে দান-সদক্বার যেমন ব্যাপক ফযীলত ও বরকত অর্জিত হবে, তেমনি মানবিক সংকটে সহযোগিতার কারণে মহান আল্লাহর নৈকট্য লাভ হবে।

সাদক্বায়ে ফিতর ও যাকাতের জরুরী মাসআলা-মাসায়েল কারো জানা না থাকলে স্থানীয় অভিজ্ঞ মুফতি ও হক্কানী আলেমদের কাছ থেকে জেনে নিতে পরামর্শ দেন হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net