1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনােয়ারায় ২৫ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রী'র ঘর উপহার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

আনােয়ারায় ২৫ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রী’র ঘর উপহার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪০৮ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২৫ গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আনুষ্ঠানিকভাবে এই ঘর হস্তান্তর করা হলো।
রবিবার (২০ জুন) সকালে গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এসব বাড়ি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা কৃষি অফিস হলরুম থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ।
এসময় ২৫ জন গৃহহীনদের হাতে ঘরের চাবি এবং দলিল হস্তান্তর করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি), এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জমিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, বরুমছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন চৌধুরী, চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন হিরু সহ ঘরপ্রাপ্ত ২৫ পরিবারের সদস্যরা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, উপজেলার ভূমি ও গৃহহীনদের জন্য ৬০০ ঘরের বরাদ্ধ পাওয়া গেছে। এরমধ্যে উপজেলার বরুমচড়া ইউনিয়নে ২৫টি ঘর বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে যারা ঘর পেয়েছেন তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করবেন এবং বাড়ির আশেপাশে গাছ লাগাবেন।
উল্লেখ্য সারাদেশে প্রথমধাপে ৬৬ হাজার ১শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রধান এবং ৩হাজার ৭শত ১৫ পরিবারকে জমিসহ ব্যারাকে পুনবার্সন করা হয়েছে।
আজ দ্বিতীয় দফায় ৫৩ হাজার ৩৪০ টি পরিবার জমিসহ ব্যারাকে পুনবার্সন করা হয়েছে।

এ প্রকল্পের আওতায় ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে দুইটি বেড রুম, রান্নাঘর, টয়লেট ও একটি বারান্দা নিয়ে ঘর ও আশপাশের জমি মিলিয়ে দুই শতক জমি দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ঘরের দলিল ও সনদ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net