1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে এলো চীনের তৈরি সিনোফার্মের টিকা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম

চট্টগ্রামে এলো চীনের তৈরি সিনোফার্মের টিকা

এম আর আমিন, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪৭৪ বার

চট্টগ্রামে এলো চীনের তৈরি সিনোফার্মের টিকা। আজ (১৮) জুন সকাল এক লাখ ৯১ হাজার ২০০ ডোজ চীনা টিকা এসেছে। এ টিকা বুঝে নেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে সংরক্ষণ করা হয়েছে। শনিবার থেকেই এ টিকার প্রয়োগ শুরু হবে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সিনোফার্মের এ টিকা প্রথম ডোজ হিসেবে দেয়া হবে। প্রথম ডোজ গ্রহীতাদের এ টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে এক মাস পর। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং কলেজ, আইএইচটি ও ম্যাটস-এর শিক্ষার্থীরা এ টিকা প্রাপ্তির ক্ষেত্রে এবার অগ্রাধিকার তালিকায় থাকছেন।

এছাড়াও করোনায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, পুলিশ ও সাংবাদিকদের মধ্য থেকে নিবন্ধন করেও কেউ যদি টিকা না পেয়ে থাকেন, তবে তারাও অগ্রাধিকার ভিত্তিতে এ টিকার প্রথম ডোজ পাবেন। এর বাইরে যে কেন্দ্রে সিনোফার্মের টিকাদান চলবে, ওই কেন্দ্রে টিকা গ্রহণের জন্য পূর্বে অনলাইনে নিবন্ধনকারীরাও এ টিকা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি চীনা নাগরিক বিদেশগামী কর্মীদেরও এ টিকার অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ৫ জেলার জন্য মোট ১ লাখ ১৪ হাজার ডোজ ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেলার জন্য ৯১ হাজার ২০০ ডোজ, কক্সবাজার জেলার জন্য ১০ হাজার ৮০০ ডোজ, রাঙামাটি জেলার জন্য ৪ হাজার ৮০০ ডোজ, খাগড়াছড়ি জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ এবং বান্দরবান জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net