1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে মাদকবাহী মাইক্রোবাসের চাপায় পুলিশের এএসআই নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

চট্টগ্রামে মাদকবাহী মাইক্রোবাসের চাপায় পুলিশের এএসআই নিহত

এম আর আমিন, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩১১ বার

চট্টগ্রামে চান্দগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের মাইক্রোবাস চাপায় পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) কাজী মো. সালাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। এ সময় আহত হন পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. মাসুম। আজ শুক্রবার (১১ জুন) ভোরের কাপ্তাই রাস্তার মাথা মেহেরাজ খান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাজী মো. সালাউদ্দিন চান্দগাঁও থানায় কর্মরত ছিলেন। তিনি লক্ষীপুর জেলার সদর থানার দক্ষিণ জয়পুর হাজিপাড়ার নাদেরুজ্জামানের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মৌলভী পুকুরপাড় থেকে সিঅ্যান্ডবি ও আশপাশ এলাকায় রাত্রিকালীন ডিউটিতে ছিলেন সালাউদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, একটি কালো মাইক্রোবাসে করে মাদক চট্টগ্রাম শহরে নেওয়া হচ্ছে। সালাউদ্দিন ও চালক কনস্টেবল মো. মাসুম কাপ্তাই রাস্তার মাথার মেহেরাজ খান ঘাটা পেট্রল পাম্পের সামনে ওই গাড়িটিকে থামার জন্য সংকেত দেন।
চালক থামানোর মতো করে গাড়ির গতি কমিয়ে আনলে ওই দুই পুলিশ সদস্য গাড়ির সামনে যান। কিন্তু গাড়ির চালক আবারও গতি বাড়িয়ে দেন। এতে সালাউদ্দীন ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। মাসুমও আঘাত পান। দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলে কাজী মো. সালাউদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় চালককে আটক করা যায়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, ২ জন পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে কাজী মো.সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত কনস্টেবল মাসুম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net