1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁদা না পেয়ে ঠিকাদারকে গুলি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার  

চাঁদা না পেয়ে ঠিকাদারকে গুলি

বিশেষ প্রতিবেদক ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৬৪ বার

সাভার উপজেলার বিরুলিয়া এলাকায় চাদা না পেয়ে গুলি করার ঘটনার একদিন পরেই এবার আশুলিয়া এলাকায় চাঁদা না দেওয়ায় এক ঠিকাদারকে উদ্দেশ্য করে গুলি করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা। এঘটনায় অলি নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

রোববার (০৬ জুন) বেলা ১২ টার দিকে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা গটে। পরে দুপুর ২টার দিকে ঘটনা স্থল থেকে একজনকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

এলাকাবাসী সুত্রে জানাযায়, আটক অলি মানিকগঞ্জ জেলার আব্দুসসাত্তারের ছেলে। অলি অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহিন পালোয়ানের দোকানের ম্যানেজার।

অভিযুক্ত শাহিন পালোয়ান আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক। সে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়ার বাসিন্দা।

স্থানীয় ও আশুলিয়া থানা পুলিশ সুত্রে জানাযায়, কাঠগড়ার পশ্চিম পাড়া এলাকায় সকাল থেকে একটি সড়কে শ্রমিকদের নিয়ে পানি নিষ্কাশনের কাজ করছিলেন ঠিকাদার বেলাল। বেলা ১২টার দিকে শাহিন পালোয়ান, অলিসহ আরও কয়েকজন সেই সড়কে গিয়ে ঠিকাদারের কাছে চাঁদা দাবি করার এক পর্যায়ে ঠিাকদার চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় শাহিন তার কোমর থেকে বিদেশি পিস্তল বের করে এবং ঠিকাদারকে উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি করে। ঠিকাদার বেলাল অল্পের জন্য বেঁচে যায়।

গুলির শব্দ পেয়ে স্থানীয়রা জড়ো হলে শাহিন পালিয়ে যায়। কিন্তু অলিকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনার বিষয়ে ভুক্তোভোগী ফিরোজা এন্টার প্রাইজের প্রোপাইটর ঠিকাদার বেলাল বলেন, আমি কাজ করছিলাম এসময় তারা এসে কাজ বন্ধ করতে বলে। আমি কাজ বন্ধ না করলে শাহিন তার কোমর থেকে পিস্তল বের করে আমাকে উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। আল্লাহর রহমতে আমি বেচেঁ যাই ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শাহিন পালোয়োন এলাকায় দীর্ঘদিন ধরে নানান অপর্কম করে আসছেন । তার নামে অবৈধ গ্যাস লাইনের ৪-৫টি মামলাও আছে। এখনো সে অবৈধ গ্যাস লাইন দেবে বলে বাড়িওলাদের কাছ থেকে মোটা অংকের টাকাও নিযেছেন। এলাকায় কোনো ব্যবসা বানিজ্য করতে হলে তাকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়।

এ বিষয়ে আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ সরকার বলেন, আপনারা জানেন আমাদের আওয়ামী লীগের কোনা কর্ম এমন খারাপ কাজের সাথে সম্পৃর্ক্ত থাকতে পারেনা পারবে না। সে যে কাজ করেছে সেটা যদি প্রমানিত হয় তাকে বহিষ্কার করা হবে।

ঘটনার বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, আমরা ঘটনা স্থলে গিয়ে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। সেখানে গুলির কোনো ঘটনা ঘটেছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গ, গতকাল ০৫ জুন রাত ১১টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। পরে আজ সকালে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তোভোগী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net