1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় অ্যান্টিজেন টেস্টে ২৪ঘন্টায় সর্বোচ্চ ৯৫ জনের করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

নওগাঁয় অ্যান্টিজেন টেস্টে ২৪ঘন্টায় সর্বোচ্চ ৯৫ জনের করোনা শনাক্ত

কাজী কামাল হোসেন, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৪৯৩ বার

আজ রোববার ১ দিনে নওগাঁয় আরও ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এটি এক দিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। এর আগে গত বছরের ২৬ জুন ১ দিনে সর্বোচ্চ ৮৫ জনের করোনা শনাক্ত হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন শনাক্ত ৯৫ জনের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, সাপাহারে ১৫ জন, পত্মীতলায় ১৪ জন, নিয়ামতপুরে ১০ জন, ধামইরহাটে ২ জন, মান্দায় ১০ জন, মহাদেবপুরে ৭ জন, পোরশায় ৮ জন, রাণীনগরে ৮ জন, বদলগাছী ২ জন ও আত্রাই উপজেলার ৫ জন। আজ জেলার ১১টি উপজেলায় উন্মুক্ত স্থানে ১ হাজার ১০৮ জনের সংগৃহীত নমুনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এতে ৯৫ জনের করোনা শনাক্ত হয়।

ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ১০৮ জনের মধ্যে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৫৭ শতাংশ। এটা দেখে সাম্প্রতিক সময়ের মধ্যে সংক্রমণের হার কম মনে হলেও স্বস্তির কোনো কারণ নেই। কারণ, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে যাঁদের নেগেটিভ এসেছে, তাঁদের আবার আরটি-পিসিআর টেস্ট করা হবে। আরটি-পিসিআর টেস্টে তাঁদের পজিটিভ আসার আশঙ্কা রয়েছে। এতে শনাক্তের হার বেড়ে যেতে পারে।

ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ আরও বলেন, ‘উন্মুক্ত স্থানে আজ যে ১ হাজার ১০৮ জন নমুনা দিয়েছেন, তাঁদের অধিকাংশই লক্ষণবিহীন ছিলেন। তাঁদের আমরা বুঝিয়ে নমুনা পরীক্ষার জন্য রাজি করিয়েছি। অথচ এই লোকগুলোর মধ্যে থেকে ৮ দশমিক ৫৭ শতাংশই করোনা পজিটিভ। এটাই আমাদের জন্য উদ্বেগের। সমাজে এ ধরনের অনেকেই রয়েছেন, যাঁরা করোনা পজিটিভ অথচ তাঁদের কোনো লক্ষণ নেই। করোনার পরীক্ষা না করেই তাঁরা মানুষের সংস্পর্শে যাচ্ছেন এবং করোনার সংক্রমণ ছড়াচ্ছেন।’

নওগাঁয় প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ১৩ মে। সেই থেকে আজ পর্যন্ত ১৬ হাজার ৭৫৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৪৬ জন মারা গেছেন। মৃত্যুর হার ১ দশমিক ৯১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net