1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ দক্ষিণ আফ্রিকা শাখা আর্থিক অনুদান দিয়েছে মৃত্যু বরণকারী প্রবাসী পরিবারের কাছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-জলসিঁড়ি’র উদ্বোধন করলেন সেনাপ্রধান চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযানে সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ পলাশবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, থানায় অভিযোগ

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ দক্ষিণ আফ্রিকা শাখা আর্থিক অনুদান দিয়েছে মৃত্যু বরণকারী প্রবাসী পরিবারের কাছে

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪৯০ বার

দক্ষিণ আফ্রিকায় মৃত্যু বরণ কারি প্রবাসীর ছেলের চিকিৎসার জন্য বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান।
গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার আমটাটা নামক জায়গাতে হূদরোগে আক্রান্ত হয়ে মোঃ শাহাবুদ্দীন (৩২) নামের একজন বাংলাদেশী মৃত্যু বরণ করে ।তার দেশের বাড়ী ঘোষাল কান্দি,টেকের হাট, রাজৈর,মাদারীপুর।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে শাহাবুদ্দিনের লাশ পাঠানোর সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে এর লাশ দেশে পাঠায় ।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে তার পরিবার সাথে কথা বলে জানা যায় যে তার একটি ছেলে কিডনির সমস্যায় ভুগছে ।আর্থিক সংকটের কারণে ভালো চিকিৎসা করাতে পারছে না ।

তখন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে মরহুম শাহাবুদ্দিনের ছেলে চিকিৎসার জন্য ১লক্ষ টাকা অনুদান তার পরিবারের কাছে হস্তান্তর করে ।

এই মানবিক কাজে আর্থিক সাহায্য করে নুর আলম মোল্লা,মোঃ নাজমুল হাসান,মোঃ সাইফুল ইসলাম সহ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ দক্ষিণ আফ্রিকার সকল সদস্যবৃন্দ ও দক্ষিণ আফ্রিকার কিছু সাধারণ প্রবাসীরা ।

উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক নৌ মন্ত্রী শাজাহান খান,অনলাইনে এর মাধ্যমে যুক্ত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা সদ্য সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরু,প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার বিপ্লব কুমার পোদ্দার,কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক সিফাত নুরু,কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,কেন্দ্রীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক ,নুরু আলম মোল্লা।

আরো যুক্ত ছিলেন রাশেদ খান আহবায়ক,ছাত্র অধিকার পরিষদ,আতাউল্লা আহবায়ক যুব অধিকার পরিষদ অমি মুরাদ,যুগ্ম আহ্বায়ক,যুব অধিকার পরিষদ এই ছাড়া ও যুক্ত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ দক্ষিণ আফ্রিকার নেতৃবৃন্দ।

সার্বিকভাবে সহযোগিতা করে মাদারীপুর,রাজৈর,ছাত্র,যুব ও শ্রমিক অধিকার পরিষদ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net