1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্ব দুগ্ধ দিবসে নেত্রকোনায় প্রাণিসম্পদ বিভাগের র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

বিশ্ব দুগ্ধ দিবসে নেত্রকোনায় প্রাণিসম্পদ বিভাগের র‍্যালি ও আলোচনা সভা

মুহা. জহিরুল ইসলাম অসীম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৮৪ বার

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে প্রাণি সম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালি ও ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

‘প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা প্রাণি সম্পদ অফিস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় প্রাণি সম্পদ অফিসে ফিরে আসে।

পরে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুহেল মাহমুদের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রাণি সম্পদ বিভাগের পরিচালক ডাঃ সুখেন্দু গায়েন, নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোরঞ্জন ধর, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সফল খামারী আহমেদ আলী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা দুধের চাহিদা পূরণ করতে প্রতিটি গ্রামে গ্রামে দুগ্ধজাত গরুর খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net