1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ভয়াবহ অগ্নিকান্ডে অসহায় ১ নারীর স্বপ্ন পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় ভয়াবহ অগ্নিকান্ডে অসহায় ১ নারীর স্বপ্ন পুড়ে ছাই

মোঃ সাইফুল্লাহ, মাগুরা |
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৪৫৬ বার

মাগুরা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অসহায় এক নারীর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
২৫ জুন সোমবার আনুমানিক রাত ৩টার দিকে মাগুরা সদর উপজেলার মালঞ্চী গ্রামে ভয়াবহ এ অগ্নিকান্ডে গবাদিপশু সহ পুড়ে গেছে একমাত্র গোয়ালঘরটিও।
সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে মাগুরা সদর উপজেলার মালঞ্চী গ্রামের মৃত মান্দার মোল্লার বাকপ্রতিবন্দী স্ত্রী ফুলবড়ু বেগম ও তার স্বামী পরিত্যক্ত মেয়ে খোলাসা বেগমের গোয়াল ঘরে আগুন লেগে ২টি গাভি ও একটি খাসি ছাগল পুড়ে মারা গেছে। একটি বাছুর গরুর শরীরের ৯০ শতাংশ পুড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেটাও মারা যেতে পারে যে কোন সময়ে,জানিয়েছেন গ্রাম্য চিকিৎসক আব্দুস সালাম ফারুক।

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এরফান আলী বলেন,” ফুলবড়ু এবং তার মেয়ে খোলসা বেগম মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে এই সম্পদটুকু গড়েছিলো। কিন্তু একমুহূর্তের অগ্নিকান্ডে সব পুড়ে শেষ।”

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে ফুলবড়ু ও তার মেয়ের সম্পদ বলতে শুধু এই গরু ও ছাগলটিই ছিল। গাভি গরু ২টির একটির প্রায় ৫ কেজি দুধ হত এবং অন্যটি ৬ মাস গর্ভবতী ছিল। বাচ্চাটিও অনেক স্বাস্থ্যবান ছিলো। খাসি ছাগলটি এবার কুরবানিতে বিক্রি করার ইচ্ছা ছিল ফুলবড়ু বেগমের।

ফুলবড়ুর মেয়ে খোলসা বেগম আহাজারী করতে করতে বলেন, ” আমার সারা জীবনের সঞ্চয় ও স্বপ্ন পুড়ে ছাই। আমি এখন কি করবো ভেবে কুল পাচ্ছি না। ”

রাঘবদাইড় ইউনিয়ন এর সাবেক ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব এরফান আলীসহ এলাকাবাসীর অনুরোধ সরকারসহ সমাজের বিত্তবানের যেন এই অসহায় নারীর পাশে দাঁড়ায়।

গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য দেওয়া ধোয়ার কুন্ডলী থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net