1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবতার কল্যাণে ‘ রঙ্গিন ঘুড়ি ফাউন্ডেশন’র যাত্রা শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মানবতার কল্যাণে ‘ রঙ্গিন ঘুড়ি ফাউন্ডেশন’র যাত্রা শুরু

নিজস্ব সংবাদ দাতা ;-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১৯০ বার

“দৃঢ় হোক বন্ধুত্বের বন্ধন-আমরা মানবতার কল্যাণে অঙ্গিকারবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেলে যাত্রা শুরু করলো সামাজিক সংগঠন “রঙিন ঘুড়ি ফাউন্ডেশন। চট্টগ্রামে বসবাসরত কর্পোরেট জগতের কয়েকজন সমমনা ও মানবতাবাদী বন্ধুমহলের ইতিবাচক মনোভাবের ফসল এ সংগঠনটি। নগরীর খুলশী থানাধীন ইলমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় খাবার এবং শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি পালনের মধ্য দিয়ে সংগঠনের পথ চলা শুরু হয়েছে। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও জনকল্যাণমুখী সংগঠন। সম্পূর্ণভাবে নিজেদের সম্মিলিত প্রচেষ্টা, ঐকান্তিক সহযোগীতা ও আর্থিক যোগানের মাধ্যমে নগরীর আনাচেকানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের সার্বিক কল্যাণ ও আলোকিত সমাজ বির্নিমানে সমৃদ্ধির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে মানবতার জয় নিশ্চিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উদ্যোক্তা ও আহ্বায়ক কমিটির সভাপতি মো. মাসুদ আলম চৌধুরী। মো. আফাজ উদ্দিন আসিফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক নুর মোহাম্মদ রানা , উপদেষ্টা এ এস আব্দুল গাফ্ফার মিয়জী, যুগ্ম-আহ্বায়ক মো. আফাজ উদ্দিন আসিফ, মো. শফিকুল ইসলাম বাবু, মো. মিজানুর রহমান, মো. রাশেদুল করিম রাশেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net