1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুরাদনগরে পানি পড়ার সিমানার ঝগড়ায় চাচার প্রাণ কেড়ে নেয় ভাতিজা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

মুরাদনগরে পানি পড়ার সিমানার ঝগড়ায় চাচার প্রাণ কেড়ে নেয় ভাতিজা

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৫০ বার

বৃষ্টির পানি টিনের চাল গড়িয়ে বাড়ির সিমানায় পড়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ভাতিজার রডের আঘাতে প্রাণ গেল বৃদ্ধ চাচার। বৃহস্পতিবার (০৩ জুন) রাত নয়টায় কুমিল্লার মুরাদনগরে ওই ঘটনা ঘটে। নিহত নরু মিয়া (৮০) সদর ইউনিয়নের দিলালপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে অলি উল্লাহ (৩০) ও তার ছোট ভাই রহমত উল্লাহর (২০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ নিহতের ভাতিজা অভিযুক্ত অলি উল্লাহকে (৩০) গ্রেপ্তার করেছে। তবে তার ছোট ভাই রহমত উল্লাহ গা ঢাকা দিয়েছে। ঘাতক ওই দু’জন নিহতের ভাই আলী আকবরের ছেলে।

মামলার বিবরণীতে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় বৃষ্টির সময় চাচা নুরু মিয়ার বসতবাড়িতে ভাতিজার বাড়ির পানি গড়িয়ে আসে। এ সময় ভাতিজা অলি উল্লাহর পরিবারকে বৃষ্টির পানি অন্যদিক দিয়ে চলাচলের ব্যবস্থা করে দিতে বলেন নুরু মিয়া।

এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ভাতিজা ঘর থেকে একটি রড এনে চাচার মাথায় আঘাত করলে গুরুতর আহত হন নুরু মিয়া। এ সময় তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, নিহতের মেয়ে বদী হয়ে অলি উল্লাহ (৩০) ও তার ছোট ভাই রহমত উল্লাহর (২০) বিরুদ্ধে থানায় মামলা করেছে। অলি উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net