1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীর করোনা ইউনিটে কমেছে মৃত্যু ও দৈনিক ভর্তি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীর করোনা ইউনিটে কমেছে মৃত্যু ও দৈনিক ভর্তি

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪৬৩ বার

শহরজুড়ে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের শেষ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কিছুটা কমেছে মৃত্যু। এছাড়াও কমেছে দৈনিক রোগি ভর্তি ও করোনা শনাক্তের হার। তবে হাসপাতালে বেড়েছে চিকিৎসাধীন রোগির সংখ্যা। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে মারা গেছেন ১০ জন। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। এদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন মহিলা।

তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর ১ জন করে। এদের মধ্যে ৩ জনের পজেটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। এ নিয়ে চলতি মাসের গত ১৭ দিনে মারা গেছেন ১৭১ জন। এর মধ্যে রাজশাহীর ৭১ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৭৪ জন। মারা যাওয়া ১৭১ জনের মধ্যে ৯৬ জনের করোনা পজেটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।
শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন ও ৬১ বছর বয়সের উপরের পাঁচজন। তিনি জানান, গত ১৩ ও ১৬ জুন ১৩ জন করে এবং ১৪ ও ১৫ জুন ১২ জন করে মারা যায়। চলতি মাসে সবচেয়ে বেশী মারা যায় গত ৪ জুন ১৬ জন এবং সবচেয়ে কম ১২ জুন চারজন। আর রোগি ভর্তি গত ১৫ জুন ৫৮ জন, ১৬ জুন ৪৮ জন এবং ১৭ জুন ৪৪ জন। চলতি মাসে সবচেয়ে বেশী রোগি ভর্তি হয়েছে ১৫ জুন ৫৮ জন।

এদিকে, রাজশাহীতে সামান্য কমেছে করোনা শনাক্তের হার। বুধবার দুইটি ল্যাবে রাজশাহীর ৪০০ নমুনা পরীক্ষা করে ১৬৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। রাতে প্রকাশিত দুইটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৪ শতাংশ কমে করোনা শনাক্তের হার হয়েছে ৪১ দশমিক ৫০ শতাংশ। যা আগের দিন মঙ্গলবার ছিল ৪৩ দশমিক ৪৪ শতাংশ।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউন একটি উত্তেম পন্থা। টানা দুই সপ্তাহ সর্বাত্মক লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হলে ভাল ফল পাওয়া যায়। রাজশাহীর যে লকডাউন চলছে এতে আমরা সুফল পাব বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net